AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় নির্বাচনী আচরণবিধি বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবহিতকরণ সভা


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৭:১২ পিএম, ২২ জানুয়ারি, ২০২৬

নকলায় নির্বাচনী আচরণবিধি বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবহিতকরণ সভা

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। নির্বাচনী আচরণবিধি বিষয়ে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি এবং নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।

সভায় বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর প্রতিনিধি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা ও পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন। এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী মো. গোলাম কিবরিয়ার প্রতিনিধি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম সারোয়ার ও খোরশেদ আলম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ ইবনে কায়েসের প্রতিনিধি হাফেজ সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।

সভায় নকলা সেনাক্যাম্পের প্রতিনিধি, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমন, এনএসআই নকলা উপজেলার কর্মকর্তা মোস্তফা আনোয়ারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্বকারী ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ধৈর্যের সঙ্গে সব বক্তব্য শুনেন এবং উপস্থাপিত প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে প্রতিনিধি উপস্থিত থাকলেও এবি পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশার পক্ষে কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!