লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কে রাতে মো: মমিন উল্যা নামক এক যাত্রীর কাছ থেকে ৬৮০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ ৬ জন কে আটক করেছে পুলিশ। তাই সবাই ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।
তারা হলেন, রিমন হোসেন (২০), মোঃ নাবিল হোসেন (২২), মোঃ শাকিব হোসেন (২০), মোঃ রাকিব (২০), মোঃ নয়ন হোসেন (২০) ও জিদান (১৫)।
অতিরিক্তি পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, ২১ জানুয়ারী রাত ১২ টার দিকে বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কে এক সিএনজি যাত্রীর কাছ থেকে ভয় দেখিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ ধাওয়া করে ৬ জন কে আটক করে।
আসামীদের ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি সিএনজি, লুন্ঠিত মানিব্যাগ (যার মধ্যে নগদ ৬৮০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

