AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
শেরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে

শহীদ জিয়াউর রহমানের জন্মদিনে দোয়া ও নির্বাচনী আলোচনা সভা


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০৯:৩০ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৬

শহীদ জিয়াউর রহমানের জন্মদিনে দোয়া ও নির্বাচনী আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর মন্ডলপাড়া বাজারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরামের সঞ্চালনায় আহ্বায়ক মোঃ মেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ হিরা আহম্মেদ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুর-ই-আলম মনি, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ মনসুর ইসলাম মনির, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়সাল আহাম্মেদ নয়ন ও সাধারণ সম্পাদক মারুফ হাসান।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং জাতীয় রাজনীতিতে তার অবদান তুলে ধরেন। এছাড়া শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থন, দলীয় সাংগঠনিক প্রস্তুতি, গণসংযোগ জোরদার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!