AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোর নিহত



সিংগাইরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোর নিহত

মানিকগঞ্জের সিংগাইরে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গণপিটুনিতে দুই চোর নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্শ্ববর্তী দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (২৭) এবং ছয়ানি গ্রামের বান্ধু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ সদস্যের একটি চোরচক্র রাতের আঁধারে ইমামনগর গ্রামের ইউনুছ মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পাঁচজনের মধ্যে দুজনকে ধরে গণধোলাই দেয়।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আটক হওয়ার পর নিহত দুই চোর তাদের সঙ্গে থাকা আরও তিন সহযোগীর নাম প্রকাশ করেছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তারা দুজনই পুলিশের তালিকাভুক্ত চোর ছিলেন। এলাকাবাসীর দাবি, গত তিন বছর ধরে এই চক্র এলাকায় একাধিক চুরির ঘটনায় জড়িত ছিল। এর আগেও কয়েকবার তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল।

ঘটনার খবর পেয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!