AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, থানায় জিডি


Ekushey Sangbad
ফরিদপুর উপজেলা প্রতিনিধি, পাবনা
১১:৫৪ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৬

ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, থানায় জিডি

পাবনার ফরিদপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর নাম মোছা. সুরাইয়া খাতুন (১৩)। তিনি উল্লাপাড়া থানাধীন কালিয়াকৈর গ্রামের কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং ফরিদপুর উপজেলার বি.এল. বাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের মো. স্বপন খানের কন্যা। পরিবার সূত্রে জানা গেছে, সুরাইয়া মানসিকভাবে কিছুটা অসুস্থ।

এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর দাদা মো. আব্দুল জব্বার খান গত ১৬ জানুয়ারি (শুক্রবার) ফরিদপুর থানায় বিষয়টি জানিয়ে একটি জিডি করেন। জিডি সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে অজ্ঞাত স্থানে চলে যায়। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সুরাইয়ার উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং শারীরিক গঠন মাঝারি।

নাবালিকা শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারে চলছে চরম উৎকণ্ঠা। কান্নাজড়িত কণ্ঠে শিক্ষার্থীর দাদা আব্দুল জব্বার খান বলেন, “আমার নাতনিটি চার দিন ধরে নিখোঁজ। আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। সবাই মিলে আমার নাতনিটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন।”

এ বিষয়ে ফরিদপুর থানার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর নূর মোহাম্মদ সরকার বলেন, “ঘটনাটি জিডিভুক্ত করা হয়েছে। আমরা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!