মিরপুর উপজেলাধীন আমবাড়ীয়া ইউনিয়নের শাকদহচর গ্রামে গত ২৭ ডিসেম্বর রাতে বসত ঘরে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আগুনে পুড়ে ইয়াকুব ও বাছিরন নেছা নামে স্বামী স্ত্রী দুই জন নিহত হয়।
বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন ও উপজেলা প্রশাসনের পক্ষে নাজমুল ইসলাম নিহত পরিবারের হাতে ৭৫ হাজার টাকা চেক তুলে দেন।
এসময় উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী প্রমুখ উপস্থিত ছিলেন।
এবং জেলা প্রশাসক ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, নিহতের পরিবারকে অনুদানের চেক দেওয়া হয়েছে, এবং তাদের বসবাসের জন্য দ্রুত ঘর নির্মাণ করে দেবেন বলে আশ্বাস দেন তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

