AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও শীতবস্তু বিতরণ



অভয়নগরে  খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও শীতবস্তু বিতরণ

যশোরের অভয়নগরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন জননেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারি (রবিবার) বিকেলে   নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম অনিকের সঞ্চালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম বিশ্বাস, যুগ্ম আহবায়ক মঈন তরফদার, ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা- মশিয়ার  রহমান, বাঘুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ, যুগ্ম আহবায়ক  অপু, যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আফসার আলী। দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 


একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!