AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙায় শীতার্ত ও অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
১২:২০ পিএম, ১১ জানুয়ারি, ২০২৬

মাটিরাঙায় শীতার্ত ও অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙায় প্রত্যন্ত ও দুর্গম এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১১ জানুয়ারি) আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় সকাল ৯টার দিকে মাটিরাঙা উপজেলার কাঠালবাগান এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙা সেনা জোনের আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় মাটিরাঙা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি শীতার্ত ও চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

কর্মসূচিতে মাটিরাঙা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবী প্রায় তিন শতাধিক পাহাড়ি ও বাঙালি জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন। পাশাপাশি সাড়ে তিনশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাঙালিদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই সুসম্পর্ক বজায় রাখতে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!