AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার



সোনারগাঁয়ে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁ উপজেলার আষাড়িয়ারচর এলাকার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় আষাড়িয়ারচর এলাকার মেঘনা টোলপ্লাজা থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন:শেরপুর জেলার শেরপুর উপজেলা দিকপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৫), একই এলাকার মোঃ সুলতান এর ছেলে নুর ইসলাম (৩২) ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক্সপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিবুল্লাহ’র নির্দেশনায় এসআই মোঃ নাজমুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স মেঘনা টোলপ্লাজা পাশে পুলিশ চেকপোস্টের সামনে (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে) অবস্থান করছিল। সন্দেহভাজন বিভিন্ন গাড়ি তল্লাশি করার সময় সন্ধ্যায় সিডিএম ব্যানারে একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৯৩) তল্লাশি করা হলে, দুই যাত্রী পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে থাকা মাদক দ্রব্যসহ পরিচয় সনাক্ত করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!