AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একনলা বন্দুকসহ গ্রেফতার ১



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একনলা বন্দুকসহ গ্রেফতার ১

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১টি দেশীয় একনলা বন্দুকসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জেলার ধাতিয়ারা এলাকার আব্দুস কুদ্দুসের ছেলে মোঃ রায়হান উদ্দিন (৩৮)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, একটি আভিযানিক দল জেলার বিজয়নগর থানাধীন নোয়াগাঁও বাজার এলাকায় অবস্থানকালে গত ০৯/০১/২০২৬ ইং তারিখে আনুমানিক সন্ধ্যা ৭টার সময় গোপন সূত্রে জানতে পারে যে, পত্তন ইউনিয়নের নোয়াগাঁও বাজার এলাকায় অস্ত্রসহ একজন ব্যক্তি অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায় যে, তার কাছে ১টি দেশীয় অস্ত্র আছে। পরবর্তীতে তার দেহ তল্লাশী করা হলে তার পরিহিত খাকি গ্যাবাডিং প্যান্টের পিছনে কোমরে গোঁজা অবস্থায় ১টি দেশীয় একনলা কাটা বন্দুক পাওয়া যায়। গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত দেশীয় একনলা কাটা বন্দুক জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!