AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৩০ পিএম, ৭ জানুয়ারি, ২০২৬

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে গরু চোরাকারবারিকে আটক করেছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারী) ভোরে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন রাখাল সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়ে বিএসএফের ধাওয়ার মুখে পড়প। এসময় দুজনকে আটক করে ভারতের পশ্চিমবঙ্গের জঙ্গিপুর থানা পুলিশ।
আটক বাংলাদেশী হলেন, দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) এবং মো. মমিন আলী (২৫)। ঘটনার সময় সঙ্গে থাকা অন্য দুজন হলেন মো. বাবু (২২) ও পিঠু ওরফে বাবু (২৭)। তাদের একজন ভারতের ভেতরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং অপরজন ধাওয়া খেয়ে বাংলাদেশে ফিরে এসেছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা, স্বজন ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে অরক্ষিত সীমান্ত পেরিয়ে ভারতে যায় ওই ৪ যুবক। ভারত থেকে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফের ধাওয়ার মুখে পড়ে। এসময় দিক-বিদিক পালাতে গিয়ে দুজন পালিয়ে গেলেও বাকি দুজনকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা। পরে স্থানীয় থানায় হস্তান্তর করে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ভারতীয় পুলিশ দুজনকে আটক করেছে। অপর দিকে একজন ভারতের ভেতরে অবস্থান করছেন এবং আরেকজন বাংলাদেশে পালিয়ে এসেছেন।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিরা রাতের কোনো এক সময় অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিল। এসময় সাতটি গরুসহ বিএসএফ তাদের ধাওয়া করে এবং গরুগুলো জব্দ করে নিয়ে যায়।


একুশে সংবাদ/ওজি

Link copied!