AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথ সভা ও দোয়া অনুষ্ঠিত


Ekushey Sangbad
এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর
০৭:৪৬ পিএম, ৬ জানুয়ারি, ২০২৬

শিবচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথ সভা ও দোয়া অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা গতিশীল করতে যৌথসভা এবং বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মাদবরের চর ইউনিয়নে এই যৌথসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার।

সভায় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শক্তিশালী প্রতীক। দেশের রাজনৈতিক গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তাঁর দৃঢ়, সাহসী ও সংগ্রামী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি করে। আসন্ন নির্বাচন জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন বেপারী, মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তারসহ দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!