AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দীঘিনালায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা তৈরির সরঞ্জামসহ আটক ১


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৪:১৩ পিএম, ৬ জানুয়ারি, ২০২৬

দীঘিনালায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা তৈরির সরঞ্জামসহ আটক ১

খাগড়াছড়ির দীঘিনালায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের গোলছড়ি এলাকায় অভিযান চালিয়ে দুর্গম পাহাড়ের একটি পরিত্যক্ত জুমঘর থেকে এসব উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা থানা পুলিশের যৌথ অভিযানে দুর্গম এলাকার ওই পরিত্যক্ত জুমঘর থেকে লোহার তৈরি একটি মেশিন, হালকা গোলাপি রঙের ১০ পিস ইয়াবা এবং ইয়াবা তৈরির বিপুল পরিমাণ উপাদান উদ্ধার করা হয়। এ সময় সবুজ কুমার দে (২৯) নামে এক যুবককে আটক করা হয়।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত সবুজ কুমারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, সকল অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!