AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে ৩ টি আসনে ৬ জনের মনোনয়ন বাতিল, স্থগিত-৩


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০২:৫০ পিএম, ৩ জানুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুরে ৩ টি আসনে ৬ জনের মনোনয়ন বাতিল, স্থগিত-৩

লক্ষ্মীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনটি সংসদীয় আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং চারজনের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ৩ জানুয়ারি (শনিবার) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইভাবে লক্ষ্মীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা এবং কল্যাণ পার্টির ফরহাদ মিয়ার মনোনয়ন বাতিল হয়। এছাড়া লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদের মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় তা বাতিল ঘোষণা করা হয়।

অপরদিকে, লক্ষ্মীপুর-১ আসনে ইসলামিক আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাকির হোসেন, লক্ষ্মীপুর-২ আসনে একই দলের প্রার্থী হেলাল মিয়া এবং লক্ষ্মীপুর-৩ আসনে এনসিপির সেলিম মাহমুদ ও এনপিপির প্রার্থী সামছুদ্দিনের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র যাচাইয়ের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ব্যাংক ও আয়কর বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!