ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামার সঙ্গে সম্পদের হিসাব সংক্রান্ত নির্ধারিত ফরম জমা দেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে মাহমুদুর রহমান মান্নার হলফনামায় একাধিক তথ্যের অসামঞ্জস্য পাওয়া যাওয়ায় নির্বাচন বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।
তবে বিধি অনুযায়ী মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

