AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে যুবলীগ নেতা আল আমিন গ্রেফতার


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৭:০১ পিএম, ১ জানুয়ারি, ২০২৬

লৌহজংয়ে যুবলীগ নেতা আল আমিন গ্রেফতার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে যুবলীগ নেতা আল আমিন খান (৪২) কে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ফেস-২ এর অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই–আগস্টে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সংঘটিত ছাত্র হত্যাকাণ্ডের একটি মামলায় আসামি হিসেবে আল আমিন খান কে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি কনকসার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
গতবুধবার বিকেল ৩ টায় উপজেলার ঘোড়দৌড় বাজার থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
এছাড়াও মুন্সিগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে আল আমিন খানের বিরুদ্ধে তার স্ত্রী রিতা আক্তারের দায়ের করা যৌতুক ও নারী নির্যাতনের একটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি কনকসার ইউনিয়নের দিঘীরপাড় (ধিৎপুর) গ্রামের বাসিন্দা এবং হাতেম খানের ছেলে।
নারী নির্যাতন মামলার অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, আল আমিন খান পরকীয়ায় আসক্ত, মাদক সেবনকারী এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আল আমিন খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!