বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক আপসহীন নেত্রী। তার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্ব এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজ সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সাইদুর রহমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট ময়েজ, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর সাবেক কাউন্সিলর এনামুল, নিখিল, মইদুল ইসলাম, আহসান হাবী, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সদস্য, ইয়াসিন আরাফাত, জুয়েল আজিম, ছাত্রদলের সাবেক সভাপতি পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরোয়ার জাহান জাহানসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

