AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে ভারতীয় মদসহ যুবক আটক



জামালপুরে  ভারতীয় মদসহ যুবক আটক

জামালপুরে অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদসহ পলাশ মিয়া (৪২) এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা-২ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে আটককৃত ব্যক্তিকে জামালপুর জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে। আটককৃত পলাশ মিয়া দেওয়ানগঞ্জের পাথরের চর এলাকার বাসিন্দা।

ডিবি-২ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় খড়ের গাদার ভেতরে লুকিয়ে রাখা ১১০ বোতল মদ উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রি করার অভিযোগে এক জনকে আটক করা হয়। পুরো অভিযানটি জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনা ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!