AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
১২:৫৯ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায়। হাওরাঞ্চল হওয়ায় এই এলাকায় শীতের প্রভাব বেশি পড়েছে, আর তাপমাত্রা নেমেছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে।

নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম বিষয়টি নিশ্চিত করেছেন। আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটেও উল্লেখ করা হয়েছে, এদিন দেশের মধ্যে নিকলীতে সবচেয়ে কম তাপমাত্রা ছিল।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (২৯ ডিসেম্বর) শীতের তীব্রতা সামান্য বেড়ে যেতে পারে। চলতি মাসজুড়ে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব অনুভূত হবে এবং সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন সবচেয়ে বেশি কষ্টে পড়বেন।

গত কয়েকদিন ধরে টানা শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির হয়ে গেছে। অতিরিক্ত ঠাণ্ডায় দৈনন্দিন কাজকর্মে বাধা পড়ছে, যা সাধারণ মানুষকে মানবেতর জীবনযাপনে বাধ্য করছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!