AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৯:০৪ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ‘হৈরোল ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার আধুনিক এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণ করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকার ৩৯টি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে চতুর্থ শ্রেণির ১০৭ জন ও পঞ্চম শ্রেণির ৯৪ জনসহ মোট ২০১ জন পরীক্ষার্থী তাদের মেধার যাচাইয়ে অংশগ্রহণ করে।

হৈরোল ফাউন্ডেশন নিয়মিতভাবে এ ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং প্রাথমিক স্তর থেকেই পরীক্ষাভীতি দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অংশগ্রহণকারী একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও যৌক্তিক চিন্তাভাবনায় দক্ষতা বাড়াতে সহায়তা করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষা অনুরাগীরা। তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারি বৃত্তির পাশাপাশি বেসরকারি পর্যায়ের এমন মেধা যাচাই কার্যক্রম তৃণমূল পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।

হৈরোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কনথৌজম শিল্পী জানান, শিগগিরই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!