মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন-এর নেতৃত্বে উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশিদ্রোন এলাকায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে জিতেন দাস নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন জানান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন-এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ এর বিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ফসলি জমির উর্বরতা নষ্ট হয়—এমন যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

