AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে শিক্ষার্থী সাম্মিদের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোক


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০৫:৫৫ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

শেরপুরে শিক্ষার্থী সাম্মিদের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোক

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৭নংচর এলাকার মেধাবী শিক্ষার্থী সাম্মিদ এর হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২৬ ডিসেম্বর দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৭ ডিসেম্বর আনুমানিক ভোর ৪টায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সাম্মিদ ১৭ বছর বয়সী একমাত্র ছেলে সন্তান ৷ সদ্য এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সুনামের সহিত শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণিতে মানবিক শাখার শিক্ষার্থী ছিল। লেখাপড়ায় সে অত্যন্ত মেধাবী ও নিয়মিত ছিল বলে জানান তার শিক্ষকরা। পড়াশোনার পাশাপাশি তার আচরণ ও ভদ্র ব্যবহারের জন্য সে শিক্ষক ও সহপাঠীদের প্রিয় ছিল।

তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় প্রাঙ্গণে শোকের পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাম্মিদের জানাজা তার নিজ বাড়ীতে আজ বা‍‍`দ আছর অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার অকাল প্রয়াণে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। এলাকাবাসী তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!