AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
১২:২৬ এএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বালাবাড়ি এলাকার ডাহুক নদীতে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, স্থানীয়রা ডাহুক নদীর পানিতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় মরদেহটি নদী থেকে উপরে তোলেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত হয়নি। ধারণা করা হচ্ছে, বয়স প্রায় ৪০ বছরের মতো। একই সঙ্গে স্থানীয়রা মনে করছেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতের দিকে মরদেহটি থানা চত্বরে রাখা হয় এবং শনিবার (২৭ ডিসেম্বর) ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!