AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে জাসাস নেতাকে পিটিয়ে হত্যা


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৩:৫৫ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৫

শ্রীপুরে  জাসাস নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে (৪১) মুঠোফোনে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২০ ডিসেম্বর) ভোর চারটার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কে বিএম ব্রিক্স (ইট খলায়) তাকে হত্যা করা হয়।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফরিদ সরকার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। সে গোসিংগা ইউনিয়ন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ন সাধারন সম্পাদক। ফরিদ কে বিএম ব্রিক্স (ইট খলায়) মাটি সরবরাহ করতো।

নিহতের বাবা জামাল উদ্দিন সরকার জানান, রাতের খাবার খেয়ে সাড়ে ১০ টার দিকে ফরিদ বাড়ী থেকে বের হয়। জিজ্ঞাসা করলে ইটখলায় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। ফরিদ সরকার সাথে এ বি এম ব্রিক্স (ইট খলায়) মাটি সরবরাহ করতো। গোসিংগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার (সদস্য) এবং ফরিদ সরকারের স্বজন সবুজ মেম্বারের মাধ্যমে জানতে পারেন ফরিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ খবর পেয়ে তিনি ইট খলায় এসে দেখেন ফরিদ মাটিতে পড়ে কাতরাচ্ছেন। তার গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। পরে তিনি তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ সরকারকে মৃত ঘোষণা করেনন।

কে বি এম ব্রিকসের (ইট খলা) কর্মচারী জাকির হোসেন এবং মিনারুল জানান, রাত ২ টার দিকে তারা ইট খলায় কাজ করতেছিলেন। এসময় ফরিদ সরকার ইট খলায় আসেন। রাত ৩ টার দিকে হঠাৎ করে চারজন লোক রাম দা এবং লাঠিসোঁটা নিয়ে ইট খলায় এসে ফরিদকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটানো শুরু করে। আমরা ভয়ে ইট খলার পাশেই থাকার ঘরে গিয়ে দরজা বন্ধ করে লুকিয়ে থাকি। তখন শুধু কোপানোর শব্দ এবং চিৎকার শুনতে পাই।

শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহবায়ক হেলাল প্রধান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ফরিদ সাড়ে ১০ টার দিকে স্থানীয় মহাখালী বাজারে কেরাম খেলতেছিল। কে বা কারা তার মুঠোফোনে কল দিয়ে ইট খলায় আসতে বলে। ভোরে এলাকা থেকে ফোন করে জানায় ফরিদকে ইট খলায় কে বা কারা পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে লাশ ইট খলায় ফেলে রাখে। সকালে তিনি দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে ইটখালায় আসেন এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন।

কে বি এম ব্রিকসের ম্যানেজার (ব্যবস্থাপক) প্রদীপ সরকার জানান, আমি অফিস কক্ষে ঘুমিয়ে ছিলাম। ভোর ৪ টার দিকে তর্কাতর্কি এবং চিৎকার শুনে বের হয়ে দেখি এক যুবক অফিসের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে স্থানীয় মেম্বার খোরশেদ আলমকে মুঠোফোনে ঘটনাটি জানালে ফরিদ সরকারের স্বজনের তাকে উদ্ধার করে নিয়ে যায়।

গোসিংগা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) খোরশেদ আলম রফিক জানান, রাতে ইট খলার ম্যানেজার আমাকে ফোন দিয়ে জানায় ফরিদ সরকারকে কারা যেন খলায় এসে কুপিয়ে ও পিটিয়েছে। তখন সে (ফরিদ) মাটিতে পড়ে কাতরাচ্ছিল। পরে আমি ফরিদের ভাই নিকট আত্বীয় ৫ নং ওয়ার্ডের মেম্বার সবুজকে ঘটনাটি জানালে ফরিদের স্বজনেরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শ্রীপুর থানার ওসি নাসির আহমদ জানান, ইট খলায় এক যুবককে হত্যার খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইট খলার কর্মচারীদের সাথে এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। ঘটনার কিছু আলামত পেয়েছি। তদন্তের স্বার্থে আপাতত কিছু বলা যাচ্ছে না।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেরাজুল ইসলাম জানান, আমরা তদন্তের জন্য কিছু ক্লু পেয়েছি এবং সেই ক্লু অনুযায়ী আমরা এগুচ্ছি। আশার করছি খুব অল্প সময়ের মধ্যে ঘটনাটি যে বা যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারব এবং উদঘাটন করতে পারব। আমরা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি, সেসব তথ্যগুলো গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। তদন্তের স্বার্থে আমরা আপাতত কিছু বলতে চাচ্ছি না।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!