AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গোপালগঞ্জ-১

বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের মিডিয়া ম্যানেজার হলেন আম্মার অসিম



বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের মিডিয়া ম্যানেজার হলেন আম্মার অসিম

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আম্মার মিয়া (অসীম)কে সম্প্রতি এ নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, “মোহাম্মদ আম্মার মিয়া (অসীম) একজন তরুণ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মী। তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে আমাদের টিম আরও শক্তিশালী হলো। আশা করি, তিনি পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”

নিয়োগের পর মোহাম্মদ আম্মার মিয়া (অসীম) বলেন, “সেলিমুজ্জামান সেলিম স্যারকে নিয়ে গোপালগঞ্জ-১ আসনে একটি জনবান্ধব ও ইতিবাচক রাজনীতির বার্তা পৌঁছে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে তার উন্নয়ন ভাবনা ও গণমানুষের পক্ষে অবস্থান, এগুলো তুলে ধরাই হবে আমার মূল কাজ।”

দলীয় সূত্র জানায়, সামনে জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচনকেন্দ্রিক প্রচারণা ও গণমাধ্যম কার্যক্রম আরও গতিশীল করতেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!