AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

দেখা নেই সূর্যের, বেড়েছে শীতের তীব্রতা


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
০১:৩১ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৫

দেখা নেই সূর্যের, বেড়েছে শীতের তীব্রতা

নওগাঁর আত্রাই উপজেলায় গত এক সপ্তাহ আগে সূর্যের আলো থাকায় তেমন শীত অনুভূত না হলেও গত দু’দিন থেকে উত্তরের হিমেল হাওয়ার সাথে সাথে আবারও বেড়েছে শীতের তীব্রতা। ফলে সকালে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঝিরঝির কুয়াশায় রাস্তাঘাট ভিজে গেছে। দিনের বেশিরভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে আকাশ। দিনভর কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে  জনজীবন।

রোববার (২১ ডিসেম্বর) বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যেবক্ষণ অফিসের তথ্যমতে আজ সকাল ৯টায় জেলায় সর্বোনিম্ন তাপমাত্রা রেকোর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (২০ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা বলছেন, তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। এর পাশাপাশি ঘন কুয়াশা থাকায় বাতাসে তা কাঁটার মতো বিঁধতে থাকে। তীব্র ঠাণ্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। ঘরে ঘরে লেপ-কাঁথা নামানো হয়েছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্নআয়ের মানুষগুলোর। শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনো সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম। তীব্র শীতে আত্রাই নদী কেন্দ্রিক মানুষের দুর্ভোগ বেড়েছে বেশি।

উপজেলার ছোটডাঙ্গা গ্রামের সিএনজি চালক রাইহান ইসলাম বলেন, কয়েকদিন আগে এতো বেশি শীত ছিল না। কয়েক দিন থেকেই ঠান্ডা অনেক বেশি। কুয়াশা বেশি না থাকলেও বাতাসের কারণে বেশি কষ্ট হচ্ছে। সিএনজির হ্যান্ডেল ঠান্ডায় ধরে থাকা যায় না। ঠান্ডার মধ্যে লোকজনও বাইরে কম বের হচ্ছে যার জন্য ভাড়াও কম হচ্ছে।

এদিকে আত্রাই সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের চাপ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যেবক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুই দিন ধরে মেঘ-কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্য। এ কারণে ঠান্ডা অনুভব হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া খুব সকালে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি । গতকালকের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। আকাশে হালকা মেঘ এবং বাতাস থাকার কারণে শীতের প্রকোপ বেশি। সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!