গোপালগঞ্জের মুকসুদপুর আজ গভীর শোকে নিস্তব্ধ। মুকসুদপুর পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর বিশ্বাসের পিতা সমাজসেবী ইলান বিশ্বাস আর আমাদের মাঝে নেই।
শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার বাদ আসর মুকসুদপুর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয়জন ও সাধারণ মানুষের অশ্রুসিক্ত বিদায়ে এই সমাজনিষ্ঠ মানুষটিকে শেষ বিদায় জানানো হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সমাজসেবী ইলান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, সাবেক কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম শহীদ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ-এর প্রতিনিধি শরিফুল রোমান শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

