ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি কনফারেন্স রুমে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান।
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”-এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপজেলা শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ওকাপ এনজিও প্রতিষ্ঠানের ফিল্ড সুপারভাইজার রেজাউলি করিম, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও বিদেশ ফেরত গৃহিণী রওশনারা বেগমসহ অন্যান্যরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

