AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাসারে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
০৬:০৩ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৫

ডাসারে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

মাদারীপুরের ডাসার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫”।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা অফিস প্রাঙ্গণে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দক্ষতা ছাড়া বিদেশে গেলে অভিবাসীরা নানা ঝুঁকির মুখে পড়েন। নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার হাসান আল মামুন নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং অভিবাসীদের অধিকার সংরক্ষণের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

উদ্বোধনের পর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে অভিবাসীরা সম্মানজনক কাজের সুযোগ পান এবং দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রঙিন র‍্যালি অনুষ্ঠিত হয়, যা উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ।”

অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, আনসার, উন্নয়ন সংস্থা, অভিবাসী পরিবারের সদস্য,সাংবাদিক, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!