AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে টানা এক সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পঞ্চগড়
১০:৪৫ এএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ে টানা এক সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে এই সময়জুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও নিয়মিতভাবে এই উপজেলাতেই রেকর্ড করা হচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭১ শতাংশ।

এর একদিন আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। ওইদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ এবং বাতাসের গতি ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। দিনভর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

এ ছাড়া সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল তুলনামূলক বেশি—৮৯ শতাংশ। বাতাসের গতি ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের দিনগুলোতেও শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ১১ ডিসেম্বর থেকে উপজেলাটিতে ধারাবাহিকভাবে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!