AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে মাদকবিরোধী মিছিল



মুকসুদপুরে মাদকবিরোধী মিছিল

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর তাকওয়া একতা যুব সঙ্ঘের উদ্যোগে এক মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে মিছিলটি মহারাজপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

তাকওয়া ফাউন্ডেশনের এর উপদেষ্টা মওলানা মজিবুর রহমান এর সভাপতিত্বে এবং এনামুল হাসান মাসুদ ও নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সমাজসেবী জুয়েল শেখ, সাবেক মেম্বার দেলোয়ার হোসেন, মিজানুর শেখ, ফুরাদ বেগ, তাকওয়ার সভাপতি রবিউল ইসলাম, রেজাউল হক মাতুব্বর, সাবেক মেম্বার সূর্য মিয়া, মিরাল মাতুব্বর, হায়দার মাতুব্বর, হান্নান মাতুব্বর, ইসলামি ব্যাংক বনগ্রাম শাখার ম্যানেজার আবু নাঈম, বাবলু মাতুব্বরসহ অনেকে।

এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতার আহ্বান জানান। মিছিলে যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বক্তারা বলেন, মাদক শুধু একটি ব্যক্তিকে নয়, ধ্বংস করে দেয় একটি পরিবার ও সমাজকে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মহারাজপুর তাকওয়া একতা যুব সঙ্ঘের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে এবং এলাকার যুব সমাজকে সুস্থ ও নৈতিক জীবন গঠনে উদ্বুদ্ধ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!