AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে বিজয় দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালি ও শ্রদ্ধা নিবেদন



চরভদ্রাসনে বিজয় দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালি ও শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিজয় র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শ্রমিক দলের নেতাকর্মীরা উপজেলা সদর থেকে একটি বিজয় র‍্যালি বের করেন। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাধীনতা ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে শ্রমিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় চরভদ্রাসন উপজেলা শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিক দল অব্যাহতভাবে কাজ করে যাবে। একই সঙ্গে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!