AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছে—বিজিবি অধিনায়ক


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:৫৮ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছে—বিজিবি অধিনায়ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ৪টি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার গোপালপুর নামক স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার দুপুর দেড়টায় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর গুলি করার ঘটনাকে কেন্দ্র করে বিজিবি সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

তিনি আরও জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে কিছু অস্ত্র প্রবেশের পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা গেছে। এর প্রেক্ষিতে ৫৩ বিজিবি’র মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত থেকে আনুমানিক ১ কিমি বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে গতকাল সোমবার সকাল ৯টায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে মোটরসাইকেল চালকসহ আরোহীকে দূর থেকে থামার সংকেত দিলে তারা দিক পরিবর্তন করে পালানোর সময় ১টি ব্যাগ পড়ে যায়। পরে টহল দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি পরীক্ষা করলে দেখা যায়, ব্যাগে থাকা কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ইউএসএ প্রস্তুতকৃত ৪টি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি রয়েছে।

৫৩ বিজিবি’র অধিনায়ক বলেন, বিজিবি বলছে—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে এসব আগ্নেয়াস্ত্র সীমান্ত পেরিয়ে আসছে। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ আনার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। অস্ত্র চালান রোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার রেখেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!