AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


Ekushey Sangbad
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা
০৩:২৮ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

মাগুরার শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার সকালে মাগুরার শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীপুর সরকারি কলেজ, সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার প্রমুখ।

শ্রীপুর প্রেস ক্লাবের সহসভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা লিয়াকত আলীর পরিচালনায় সকল শহীদ বুদ্ধিজীবীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!