AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পঞ্চগড়
১০:৫৭ এএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

টানা ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়

টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা। উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হতে গিয়ে শীতের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে তাদের।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার।

এর আগের দিন শনিবার (১৩ ডিসেম্বর) একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (১২ ডিসেম্বর) ও শনিবার সকালে তাপমাত্রা একই মাত্রায় থাকলেও বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

দিন ও রাতের তাপমাত্রার বড় ব্যবধান, উত্তরের ঠান্ডা বাতাস এবং বাতাসে আর্দ্রতার তারতম্যের কারণে শীতের প্রকোপ আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষিশ্রমিক ও অন্যান্য খেটে খাওয়া মানুষ। অনেককে রাস্তাঘাট, দোকানের সামনে কিংবা খোলা জায়গায় খড়কুটো ও কাঠ জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!