“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙা উপজেলা সমবায় অফিসার আমান উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা আরিফুল মোল্লা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবায়েত তানিম এবং পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।
সভায় বক্তারা বলেন, “দশে মিলে কাজ করলে হার-জিতের ভয় নেই। সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠন সম্ভব। আমাদের মনে রাখতে হবে সমবায় একটি অনগ্রসর জাতিকে সাবলম্বী করতে পারে। যদিও আমাদের সম্পদ সীমিত, আমাদের জনসম্পদ বেশি। যদি তা যথাযথভাবে কাজে লাগাই, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়া সম্ভব। ১৯০৫ সাল থেকে সমবায় সমিতির কার্যক্রম শুরু হয়ে বর্তমানে বিভিন্ন সমিতি গড়ে তোলা হয়েছে, যা মানুষকে আত্মনির্ভরশীল করে তুলেছে। একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা ও আত্মবিশ্বাস রেখে সমবায় প্রতিষ্ঠার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান।”
আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায় ও শ্রেষ্ঠ সমিতির সদস্যদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন— মো. আবদুর রহিম মজুমদার (উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার), মো. হারুন (ইনচার্জ, মাটিরাঙা ফায়ার সার্ভিস), মো. আবু সাইদ সাদ্দাম (সাংগঠনিক সম্পাদক, মাটিরাঙা পৌর বিএনপি) এবং উপজেলার দশটি সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

