AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গভর্নিং বডির সভা অনুষ্ঠিত



মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভা রবিবার (৩ আগস্ট) বিদ্যালয়ের অধ্যক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মন্ডল স্বাগত বক্তব্য প্রদান করেন।

সভায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, ছাত্রছাত্রীদের উপস্থিতি, পরিস্কার-পরিচ্ছন্নতা, পরীক্ষার সময়সূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম, নৈতিক শিক্ষা ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও মতামত বিনিময় করা হয়।

সভায় বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিদ্যালয়ের শিক্ষা ও পরিবেশ উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সমন্বিত ভূমিকা অপরিহার্য।”

সভা শেষে সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

একুশে সংবাদ/গো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!