AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত



জুড়ীতে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) উপজেলা সদরের একটি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার আমীর হাফিজ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমীর প্রকৌশলী শাহেদ আলী।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, এসিস্ট্যান্ট সেক্রেটারী লোকমান হোসাইন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

 

একুশে সংবাদ/এনএস

Link copied!