কুড়িগ্রামের ভুঙ্গামারীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কটূক্তি কারি যুবক জুবায়ের হোসেন সাজু (২১) পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশঝানী গ্রামের জিল্লুর রহমানের ছেলে। সে বীরগঞ্জ কলেজের অনার্স প্রথম বর্ষে ইসলামী ইতিহাসের ছাত্র।
সোমবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটূক্তি করে পোস্ট দেয় । পরে স্থানীয় দের তোপের মুখে পড়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি)জিল্লুর রহমান ঘটনার সততা নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে মামলা দায়ের করে রাত্রেই কোর্টে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস কটূক্তি কারী যুবকের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদেরকে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

