বরিশালের উজিরপুরে বাস-ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিম বাদি হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ সাকুরা বাসটি আটক করেছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামি ঢাকাগামী সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব, ১১-৫৬৩৩) রোববার সকাল পোনে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের পাচু খানের বাড়ির সামনে পৌছলে বিপরীত দিক গৌরনদী থেকে ছেড়ে আসা ইচলাদিগামি টলির মখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রলি গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং সাকুরা পরিবহন রাস্তার পাশে গাছের উপর ধাক্কা খেয়ে বাসটির সামনের অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়।
বাসযাত্রীরা জানান, অতি দ্রুতগামি সাকুরা পরিবহন বাসটি কুয়াশার কারণে সামনে দেখতে না পেয়ে দুর্ঘটনায় পতিত হয়। সংঘর্ষে ট্রলির হেলপার শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামের ইউসুফ হোসেন হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (২৩) ও চালক একই গ্রামের আয়নাল কবিরাজের ছেলে সোহরাব কবিরাজ (২৭) নিহত হন।
এ ছাড়া ট্রলির যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

