AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অকটেনবাহী জাহাজ কিউচি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
১১:৩৫ এএম, ৩০ এপ্রিল, ২০২৬

অকটেনবাহী জাহাজ কিউচি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কিউচি’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এপ্রিল মাসে এটি অকটেনের তৃতীয় চালান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে ভেড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে।

এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে আসে। দৈনিক ১,২০০ টন চাহিদা হিসেবে, এক মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে দুই মাসেরও বেশি সময়ের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরও পাঁচটি জাহাজ। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।

তিনি বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি। তাই চাইলেও সবগুলো জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব নয়। এদিকে আবহাওয়া খারাপ থাকায় কার্গো খালাসে একটু বেগ পেতে হচ্ছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - চট্রগ্রাম প্রতিদিন

Link copied!