AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২০ এএম, ৯ মার্চ, ২০২৬

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর  অভিযান

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের দমনে ব্যাপক অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কয়েক হাজার সদস্য অংশ নিয়েছেন।

সোমবার (৯ মার্চ) ভোরের আলো ফুটতেই অভিযান শুরু হয়। প্রথমে ড্রোন ব্যবহার করে সম্ভাব্য বিভিন্ন স্থানের অবস্থান চিহ্নিত করা হয়। এরপর ধাপে ধাপে সেনাবাহিনীর এপিসি ট্যাংক, পুলিশের জলকামান, সাঁজোয়া যান, ডগ স্কোয়াড এবং ভারী অস্ত্রে সজ্জিত একাধিক গাড়ি নিয়ে বাহিনীর সদস্যরা এলাকায় প্রবেশ করেন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুর এলাকাকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যেই এই যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে সেনাবাহিনী, র‍্যাব-৭, র‍্যাব-১১, র‍্যাব-১৫, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিভিন্ন জেলার পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নিয়েছেন।

জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য মূলত পাহাড় কেটে প্লট বিক্রি এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে। এ নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। গত ১৯ জানুয়ারি ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেপ্তার করতে র‍্যাব অভিযান চালালে বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় র‍্যাবের কয়েকজন সদস্যকে অপহরণ করে নির্যাতন চালানো হয়, যার মধ্যে একজন কর্মকর্তা নিহত হন।

প্রায় ৩ হাজার ১০০ একর পাহাড়ি এলাকা নিয়ে গড়ে ওঠা জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। বর্তমানে সেখানে প্রায় ২০ থেকে ২৫ হাজার বাড়িতে অন্তত দেড় লাখ মানুষের বসবাস রয়েছে, যাদের অধিকাংশই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে বসতি গড়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - চট্রগ্রাম প্রতিদিন

Link copied!