AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে উপাচার্যের নিজস্ব অর্থায়নে ‘ক্যারিয়ার কর্নার’ উদ্বোধন


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৫:৩৭ পিএম, ১২ জুলাই, ২০২৬

পাবিপ্রবিতে উপাচার্যের নিজস্ব অর্থায়নে ‘ক্যারিয়ার কর্নার’ উদ্বোধন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতিতে দক্ষ করে তুলতে উপাচার্যের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত ‘ক্যারিয়ার কর্নার’-এর উদ্বোধন করেন । নতুন এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বই, তথ্য ও বিভিন্ন শিক্ষাসামগ্রী ব্যবহারের সুযোগ পাবেন।

রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ক্যারিয়ার কর্নারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।


এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম; উপ-উপাচার্য অধ্যাপক ড.মো.নজরুল ইসলাম,জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড.মো:কামরুজ্জামান। এছাড়াও গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, উপাচার্য হিসেবে যোগদানের পরেই একদল শিক্ষার্থী আমার কাছে যায় এবং তারা লাইব্রেরির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তীব্র গরমের সমস্যা সমাধানের জন্য কয়েকটি এসি লাগিয়ে দিতে সক্ষম হয়েছি আমরা। আমি তাদের ঐসময় প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি ক্যারিয়ার কর্নার স্থাপন করার। তারই ধারাবাহিকতায় আজ আমরা তা করতে সক্ষম হয়েছি। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষাই নয়, ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং উচ্চশিক্ষা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ক্যারিয়ার কর্নারে দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বিভিন্ন চাকরির প্রস্তুতি, প্রতিযোগিতামূলক পরীক্ষার তথ্য, দক্ষতা উন্নয়নবিষয়ক বই ও অন্যান্য তথ্যসামগ্রী সংরক্ষণ করা হবে। এসব উপকরণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও পেশাগত দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আল মুয়ীদ খান বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এধরণের উদ্যোগ আরো আগে নেওয়া উচিত ছিল। আমি মনে করি প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য ভালো কিছু বয়ে আনবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!