AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির যাত্রা শুরু, নেতৃত্বে সাজ্জাদ-সম্রাট


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
১১:০১ এএম, ২০ মে, ২০২৬

পাবিপ্রবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির যাত্রা শুরু, নেতৃত্বে সাজ্জাদ-সম্রাট

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

‎নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. সাজ্জাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্রাট আকবর।

‎নতুন এ কমিটির সাধারণ সম্পাদক সম্রাট আকবর বলেন, আমি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য অত্যন্ত গৌরবের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্ব।

সভাপতি সাজ্জাদুল ইসলাম বলেন, আমি Human Rights Defenders Society–এর পাবিপ্রবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে নতুন এ কমিটির সকলকে অভিনন্দন জানাই। এই দায়িত্ব আমার জন্য শুধু সম্মানের নয়, বরং মানবাধিকার, ন্যায়বিচার ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার একটি বড় অঙ্গীকার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক  সম্পাদক শারফিন চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেরিন জামান, কোষাধ্যক্ষ মোতমাইন্না খাতুন, ডকুমেন্টেশন সম্পাদক  ফয়সাল মাহমুদ,  প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত আবির, আইনি সহায়তা ও ভুক্তভোগী সহায়তা বিষয়ক সম্পাদক তাসমিন জাহান জান্নাতুল, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ভাস্কর চন্দ্র রায়, ‎তথ্য অনুসন্ধান ও তদন্ত বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ তালহা, গবেষণা ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক তাসদিদ আলিফ তুবা, নারী বিষয়ক সম্পাদক সুমনা রয়, শিশু বিষয়ক সম্পাদক মারিয়া ইসলাম তাজিন। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন আব্দুর রব জিকু ও দেবজ্যোতি চক্রবর্তী দূর্জয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!