AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা ১৬ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি


Ekushey Sangbad
নোবিপ্রবি প্রতিনিধি
০৯:৩৮ পিএম, ১৯ মে, ২০২৬

টানা ১৬ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২২ মে (শুক্রবার) থেকে ৬ জুন পর্যন্ত টানা ১৬ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। মঙ্গলবার রেজিস্ট্রার দপ্তরের এক নোটিশে জানানো হয়, আগামী ২৪ -২৫ মে থেকে ক্লাস  ও প্রশাসনিক কার্যক্রম   ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। 

এছাড়া ২৫ মে থেকে ৬ জুন পর্যন্ত ১৩ দিনের ছুটি পাচ্ছে নোবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীগণ। এসময়ে সব একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনির একটি টিম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে এখন বাড়ি ফেরার আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ছুটির নোটিশ প্রকাশের পর থেকেই দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীরা আগাম বাস ও ট্রেনের টিকিট সংগ্রহ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কেউ গুছিয়ে নিচ্ছেন লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র, আবার কেউ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার অপেক্ষায় দিন গুনছেন। দীর্ঘদিনের ক্লাস, ল্যাব, টেস্ট, সেমিস্টার ও অন্যান্য একাডেমিক ব্যস্ততার পর এই ছুটি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সাধারণত পড়াশোনার চাপের কারণে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ কম পাওয়া শিক্ষার্থীরা এবার ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দমুখর ও স্বস্তিদায়ক সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশে আরো জানিয়েছেন, অফিস এবং হল ত্যাগের আগে বিদ্যুৎ সংযোগ, ফ্যান ও লাইট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!