AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নববর্ষের রঙে রঙিন নিটার ক্যাম্পাস: দিনব্যাপী পহেলা বৈশাখ উদযাপন


Ekushey Sangbad
নিটার প্রতিনিধি
০৮:৫০ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

নববর্ষের রঙে রঙিন নিটার ক্যাম্পাস: দিনব্যাপী পহেলা বৈশাখ উদযাপন

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিটার কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় আনন্দ র‍্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বর্ণিল সাজ, ঐতিহ্যবাহী পোশাক এবং ব্যানার-ফেস্টুনে সজ্জিত শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বৈশাখের আনন্দ ছড়িয়ে দেয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা। বিভিন্ন খেলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা উপভোগ করে আনন্দঘন মুহূর্ত, যেখানে প্রতিযোগিতার পাশাপাশি ছিল মিলনমেলার আবহ।

দুপুরে পরিবেশন করা হয় বৈশাখী খাবার—পান্তা ভাত, ইলিশ মাছ ও ভর্তা। এতে উৎসবের আমেজ আরও সমৃদ্ধ হয়ে ওঠে এবং অংশগ্রহণকারীদের মাঝে ভিন্নমাত্রার আনন্দ যোগ করে।

বিকেল সাড়ে ৪টায় নিটারের কাজী নজরুল ইসলাম থিয়েটার সংলগ্ন মুক্তমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও নানা পরিবেশনার মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।

একজন শিক্ষার্থী বলেন, “নিটারে সচরাচর পুরোদিনব্যাপী পহেলা বৈশাখের আয়োজন হয় না। তবে এ বছর এমন সুন্দর ও সুসংগঠিত আয়োজন দেখে সত্যিই ভালো লেগেছে। আশা করি, আগামী বছরগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।”

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি এবং বাংলা সংস্কৃতির চর্চা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে নিটার ক্যাম্পাস পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে নববর্ষের আনন্দে মেতে ওঠেন শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশগ্রহণকারী।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!