AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৪:৩২ পিএম, ৬ এপ্রিল, ২০২৬

গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১ নম্বর বুধন্তি ইউনিয়নের খাতাবাড়ী গ্রামের বাসিন্দা।

সোমবার (৬ এপ্রিল) ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘বি’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ৯৩ হাজার ১০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৫ হাজার ৭৫৫ জন, যা মোট আবেদনকারীর ৮২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩৪৭ জন (১৮%)।

এবারের পরীক্ষায় পাসের হার ৬০.৫ শতাংশ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পাস নম্বর (৩০-এর বেশি) পেয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন ৪৬ হাজার ৬৩০ জন। অন্যদিকে, ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩০ হাজার ৮৯ জন (৩৯%)। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র পূরণে ভুলের কারণে ৩৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী মিজানুর রহমান ৮১.৫ নম্বর পেয়েছেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এদিকে, পরীক্ষায় সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ছিল মাইনাস ১৬.২৫ (-১৬.২৫)।

প্রথম হওয়া মিজানুর রহমান বলেন, “আব্বুই আমার মূল প্রেরণা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছি। ভবিষ্যতে আইন অঙ্গনে কাজ করতে চাই। আমাদের পরিবার মধ্যবিত্ত। আমরা পাঁচ ভাইবোন, আমি তৃতীয়। বাবা-মা তেমন শিক্ষিত নন—বাবার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, আর মা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছেন। পরীক্ষা দেওয়ার পর বন্ধুদের সঙ্গে আলোচনা করছিলাম যে প্রথম ১০ জনের মধ্যে থাকতে পারি। আজ প্রথম হয়ে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ।”

উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ফলাফল দেখতে পারবেন। প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম পূরণ করতে হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!