AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুরআনিক জিনিয়াসে ইবি শিক্ষার্থীদের সাফল্য: চ্যাম্পিয়ন সারজিল, রানারআপ ইহসান


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৩:২৯ পিএম, ২০ মার্চ, ২০২৬

কুরআনিক জিনিয়াসে ইবি শিক্ষার্থীদের সাফল্য: চ্যাম্পিয়ন সারজিল, রানারআপ ইহসান

দেশের জনপ্রিয় মেগা রিয়েলিটি শো ‘Quranic Genius’-এর প্রথম আসরে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী।

কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবুল হোসাইন সারজিল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও একই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া প্রথম রানারআপ (দ্বিতীয় স্থান) হয়েছেন।

জানা যায়, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসেবে সারজিল পেয়েছেন ৩ লক্ষ টাকা ও উমরাহ করার সুযোগ। অন্যদিকে প্রথম রানারআপ হিসেবে ইহসান পেয়েছেন ২ লক্ষ টাকা ও উমরাহ পালনের সুযোগ।

প্রথম রানারআপ আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া বলেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতেই তিনি এ অর্জন করতে পেরেছেন। তিনি বলেন, তোমাদের কাছে যে নিয়ামতই আছে, তা আল্লাহর পক্ষ থেকেই।” শুরু থেকেই তিনি দোয়া করতেন যেন সেরা তিনজনের মধ্যে থাকতে পারেন এবং উমরাহ পালনের সুযোগ পান। আল্লাহ তায়ালা তার সেই আশা পূরণ করেছেন।

তিনি আরও বলেন, রমজান মাসজুড়ে প্রচারিত এই অনুষ্ঠান দেখার জন্য এবং তার জন্য দোয়া করার জন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞ। পাশাপাশি Mokhter Ahmad স্যারসহ Quranic Genius-এর পুরো টিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!