AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০১:৪৬ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

পাবিপ্রবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) যথাযােগ্য র্মযাদায় মহান  শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার ( ২১শে ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপাচার্যের নেতৃত্বে কালো ব্যাজ ধারণা করে প্রশাসনিক ভবন থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে  উপাচার্য অধ্যাপক ড. এস.এম আব্দুল আওয়াল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান,রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর যথাক্রমে,  বিশ্ববিদ্যালয়ের ডিনদের, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো, বিভাগসমূহ ,  সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ থেকে  ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন  এবং ভাষা শহীদদরে মাগফরিাত কামনা করে দােয়া ও মােনাজাত করা হয়।

এ ছাড়া ভােরে  র্সুযােদয়রে সঙ্গে সঙ্গে জাতীয় শোক প্রকাশ ও শহীদের প্রতি সম্মান প্রদশর্ন করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম আব্দুল আওয়াল,  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান ও রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর  অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক  ড. মো: রাশেদুল হক সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান,  শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীরা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!