AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণভোটে ‍‍`হ্যা‍‍` এর পক্ষে ক্যাম্পেইনে ইবি ভিসি


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০১:৩১ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

গণভোটে ‍‍`হ্যা‍‍` এর পক্ষে ক্যাম্পেইনে  ইবি ভিসি

জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটে ‍‍`হ্যাঁ‍‍` কে জয়যুক্ত করার জন্য প্রচারণা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈবিছাআ) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। এতে অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এ প্রচারণা চালায় তারা।
প্রচারণায় আরও অংশগ্রহণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম, সংগঠনটির আহ্বায়ক এস এম সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় স্বপ্রণোদিত হয়ে এ প্রচারণায় অংশগ্রহণ করেছেন বলে দাবি করেন উপচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। একইসাথে নিজেকে বৈবিছাআ‍‍`র অংশ বলে দাবি করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
এ ব্যাপারে সংগঠনটির শাখা আহ্বায়ক এস এম সুইট বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে সংস্কারগুলো চেয়েছিলাম, সেই সিদ্ধান্তগুলোর সমর্থনের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে গতকাল যাওয়া শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের প্রচারণা।

তিনি আরও বলেন, ইতোমধ্যে চব্বিশের পরাজিত অশুভ শক্তিরা আবার ফুঁসে উঠেছে, তারা না ভোট দিতে বদ্ধপরিকর। আমাদের হ্যাঁ-ভোট ক্যাম্পেইনকে জিতিয়ে নিয়ে আসতে হবে। দেশের স্বার্থে, জুলাইয়ের এবং সব আজাদির আন্দোলনের শহিদদের স্বার্থে— আমরা যদি হ্যাঁ-ভোটকে আমরা যদি জয়যুক্ত করি, তাহলে তাদের রক্তের ঋণ ন্যূনতম হলেও আমরা শোধ করতে পারব।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!